প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক পেইজটি হ্যাকড হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।
রাষ্ট্রপতির হ্যাকড হওয়া ফেসবুক পেইজ থেকে এই পোস্টটি দেওয়া হয়।
হ্যাকড হওয়া ফেসবুক পেইজে দেখা যায়, সেখানে হ্যাশট্যাগ দিয়ে ইংরেজিতে রেজিগনেশন লেখা। অর্থাৎ বোঝানো হচ্ছে, ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি।

এই পোস্টটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।
Copyright © 2026 All rights reserved.